গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হলে দায় নেবে না সরকার : খাদ্যমন্ত্রী

গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হলে দায় নেবে না সরকার : খাদ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে ভারতে ঢুুকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে কেউ নিহত হলে তার দায় সরকার নেবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কৃষিপণ্যসহ সব প্রকার খাদ্যের নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যে ভেজাল রোধে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউবের কারণে তরুণদের নৈতিক অবক্ষয় ঘটছে। এগুলো ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অভিভাবকদের সামাজিক মাধ্যমের বিষয়ে সন্তানদের ওপর নজরদারি থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন।

আগের সংবাদমিয়ানমার সেনাবাহিনীর গোলায় গর্ভবতী রোহিঙ্গা নারীসহ নিহত ২, আহত ৭
পরবর্তি সংবাদকেন বাড়ছে ওয়াজে বিভ্রান্তিকর কথাবার্তা?