
আন্তর্জাতিক ডেস্ক :
কাশ্মীরে ভারতীয় হানাদার বাহিনীর নির্বিচার গুলিতে তিনজন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, নিহত তিনজনের একজন কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন জঈশ-ই-মোহাম্মদের কাশ্মীর প্রধান এবং অপর দুজন তার সহযোগী।
প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের দিন শনিবার কাশ্মীরের ট্রাল নামক এলাকার হারিপারিগ্রামে দিনব্যাপী বন্দুকযুদ্ধের পর ওই তিন স্বাধীনতকামীকে শহিদ করা হয়। নিহত তিনজন হলেন কারি ইয়াসির ও তার দুই সহযোগী মূসা ও বুরহান।
কাশ্মীরের শ্রীনগরভিত্তিক ভারতীয় হানাদার বাহিনীর ১৫ কর্পস্ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে এস ধীলন ও কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজি) বিজয় কুমার রোববার সংবাদ সম্মেলন করে শনিবার তাদের বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
