মাদরাসায় কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে : জেলা প্রশাসক

মাদরাসায় কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে : জেলা প্রশাসক

ফাতেহ ডেস্ক :

মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক।

সোমবার (২৭ জানুয়ারি) সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় চ্যাপ্টারের উদ্যোগে ‘জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশ’-এ অংশ নিয়ে তিনি একথা বলেন। নগরের বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ তালীমুল কুরআন মাদরাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘মাদরাসায় শিক্ষিত ছেলেমেয়েরা যাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেজন্য এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে। আমাদের সন্তানরা কী করে সেটা আমাদের দেখতে হবে। তাদের প্রতি নজরদারি বাড়াতে হবে। আমরা যদি প্রত্যেকে সচেষ্ট না হই তাহলে জঙ্গিবাদ নির্মূল করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব হবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মো. ইমরান সভাপতি, যুগ্ম-সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, যুগ্ম-সমন্বয়ক ডা. হোসেন আহমেদ প্রমুখ।

আগের সংবাদচীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের জন্য বিদেশি সহায়তার পরিমাণ কমায় উদ্বেগ