গাজীপুরে কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি!

গাজীপুরে কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি!

ফাতেহ ডেস্ক :

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) কবরস্থান থেকে অন্তত ৩০টি লাশের কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পেরেছেন। বারির সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম চুরির সত্যতা নিশ্চিত করেছেন।

ইনচার্জ নজরুল ইসলাম জানান, কবরস্থানের পাশেই সীমানা প্রাচীরের নিচে ফাঁকা স্থান রয়েছে। কবরস্থান এলাকায় রাতে অন্দকার থাকে এবং লাইটিংয়ের ব্যবস্থা নেই। এ সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। মঙ্গলবার ও বুধবার রাতকালীন যে কোনো সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ২৪টির মতো কংকাল কবর থেকে চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে বারির পক্ষ থেকে বৃস্পতিবার সাধারণ ডায়রি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আগের সংবাদরমজানে কোনও সিন্ডিকেট বরদাশত করা হবে না : বাণিজ্যমন্ত্রী
পরবর্তি সংবাদজামিয়ার ছাত্রের ওপর প্রকাশ্যে গুলি, পুলিশের নীরবতা নিয়ে ওয়াইসির প্রশ্ন