
ফাতেহ ডেস্ক :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ায় ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলন এবং ‘Skills Readiness for Achieving SDGs and Adopting IR 4.0’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তরের আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণের শেখ ফজলে নূর তাপসকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি ঢাকাবাসীকে কৃতজ্ঞতা জানাই। যারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করেছেন তাদের ধন্যবাদ জানাই।
