মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ হবে না: মোজাম্মেল হক

ফাতেহ ডেস্ক: মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার সকালে রাজধানীর তোপখানায় পিআইডিতে কোটা সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে পূরণ করার সুযোগ থাকছে।

আগের সংবাদ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না’
পরবর্তি সংবাদজাপানের দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬