আল্লাহকে কটূক্তিকারী সেই মহিলা-বাউলের বিরুদ্ধে মামলা

আল্লাহকে কটূক্তিকারী সেই মহিলা-বাউলের বিরুদ্ধে মামলা

ফাতেহ ডেস্ক :

মহান আল্লাহ তায়ালার বিষয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে বাউল রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন এক আইনজীবী। গতকাল রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান এ মামলা করেন।

ওই ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের প্রসিকিউর নজরুল ইসলাম (শামীম)।

উল্লেখ্য, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান নামক ওই মহিলা-বাউল আল্লাহ তাআলার বিষয়ে এমনসব ‘বাজে কথা ও অপবাদ’ আরোপ করেছে, পর্যবেক্ষকদের মতে, যা ‘চরম ইসলাম-বিদ্বেষীরাও’ সাধারণত করে না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রিতা দেওয়ানের শাস্তিও দাবি করেন অনেকে।

এর আগে শরিয়ত বয়াতি নামে এক বাউল পালা আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে নানান আপত্তিকর কথা বলেন। ধর্মবিরোধী বক্তব্যের প্রতিবাদে সরব হয় স্থানীয় মুসল্লিরা।

ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে ওই বাউল শিল্পীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাও হয়। পরে বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আগের সংবাদকাদিয়ানি-বিরোধী আন্দোলনের একক নেতৃত্বে আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদবাসাসপ সাহিত্য পুরস্কার পাচ্ছেন মুসা আল হাফিজ