চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫

আন্তর্জাতিক ডেস্ক :

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত সেখানে ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া চীনের বাইরে ফিলিপাইনেও একজন মারা গেছে। মঙ্গলবার হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সেখানে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : করোনাভাইরাসের ঝুঁকি: মসজিদ-মাদরাসা কীভাবে প্রস্তুতি নেবে?

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, নতুন করে সেখানে আরও দুই হাজার ৩৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৫৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জরুরি ভিত্তিতে মাস্ক, প্রটেক্টিভ স্যুট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রয়োজন।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান।

ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

আগের সংবাদইসলামিক ফাউন্ডেশনে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন নতুন মহাপরিচালক
পরবর্তি সংবাদদখলদার ইজরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুদান?