বইমেলায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের স্টল, অনলাইনে ক্ষোভ-প্রতিবাদ

বইমেলায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের স্টল, অনলাইনে ক্ষোভ-প্রতিবাদ

ফাতেহ ডেস্ক :

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় জঙ্গি অপবাদের অজুহাতে ইসলামি বই-পুস্তক প্রকাশকারী অনেক প্রতিষ্ঠান স্টল না পেলেও স্টল পেয়েছে বহুল সমালোচিত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদের চর্চা এবং সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ থাকা সত্ত্বে সংগঠনটিকে বইমেলার ৭৪ নম্বর স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ইসলামি প্রকাশনীগুলো প্রতি বছর আবেদন করেও অমর একুশে গ্রন্থমেলায় স্টল বরাদ্দ পায় না। এ নিয়ে ইসলামি প্রকাশনী মালিক এবং পাঠকদের মধ্যে প্রতি বছরই একটা ক্ষোভ কাজ করে।

বইমেলায় ইসকনকে স্টল দেওয়া নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করছেন অনেকে। অনলাইন অ্যাকটিভিস্ট গাজী ইয়াকুব লিখেছেন, মুসলিম দেশের একুশে বইমেলায় জঙ্গি অপবাদের অজুহাতে ইসলামী প্রকাশনাগুলো তেমন বরাদ্দ পায় না। পেলেও বরাদ্দ পায় হিন্দুয়ানি ইসকন!

সৈয়দ শামসুল হুদা লিখেছেন, একুশের বইমেলায় ইসকনের কী কাজ? যে মেলায় ইসলামী কোনো প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়া হয় না, সেখানে ইসকনকে কোন আইনে স্টল বরাদ্দ দেয়া হলো? এর তীব্র নিন্দা জানাই।

তিনি লিখেন, একুশের বইমেলায় ইসকনের উপস্থিতি দেখতে চাই না।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০। উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারও হস্তান্তর করা হয়।

আগের সংবাদকাশ্মীরে ভারতীয় বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের পিঠে সুদানের ‘ছুরিকাঘাত’