তুরস্কের পাল্টা হামলায় সিরিয়ার ৭৬ সৈন্য নিহত

পাল্টা হামলায় সিরিয়ার ৭৬ সৈন্যকে হত্যা করল তুরস্ক

ফাতেহ ডেস্ক:

গত ৩ ফেব্রুয়ারী সোমবার সিরিয়ার ইদলিবে বাশারের নিরাপত্তা বাহিনীর মর্টার শেল হামলায় ৫ তুর্কি সেনা নিহত হয়। পাল্টা জবাবে ৭৬ জন সিরীয় সেনা হত্যার কথা জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল খুলুসী আকার। বিবিসি

আলজাজিরা জানায়, তুরস্ক মিসাইল, আর্টিলারী বাহিনী ও এফ ১৬ যুদ্ধবিমান দ্বারা সিরীয় বাহিনীর ৫০ টির অধিক অবস্থানে হামলা করেছে।

বাশার আল আসাদ বাহিনীর যেকোন হামলা মোকাবেলা করতে কোন দ্বিধা করবে না বলে জানিয়েছে তুরস্ক। অন্যদিকে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানিয়েছেন, ’আমরা সিরিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। তুরস্ক ন্যাটো জোটের মিত্র। যুক্তরাষ্ট্র আংকারার পাশে থাকবে।’

খবরে বলা হয়, সোমবার সকালে সিরীয় বিদ্রোহীদের সর্বশেষ ঘাটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে তুর্কি সেনাবহিনীর ওপর হামলা করে বাশার আল আসাদের বাহিনী। বাশার আল আসাদের মিত্র রাশিয়ার সাথে তুরস্কের একটি চুক্তি সম্পন্ন হয়,  চুক্তির অংশ হিসেবে তুরস্ক ইদলিবে ১২ টি সেনাপোস্ট প্রতিষ্ঠা করে।  এবং এর মাধ্যমে বিদ্রোহী এবং বাশারের নিরাপত্তাবাহিনীর মধ্যকার যুদ্ধবিরতি পর্যবেক্ষন করে আসছিল তুরস্ক।

 

আগের সংবাদলালমনিরহাটে নতুনভাবে নির্মিত হচ্ছে সাহাবিযুগের সেই ঐতিহাসিক মসজিদ
পরবর্তি সংবাদসিরিয়ায় ইরানের অপারেশনাল প্রধান নিহত