ফাতেহ ডেস্কঃ
সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের সাথে লড়াইয়ে ইরানের বিপ্লবী গার্ড কুর্দস ফোর্সের সিনিয়র কমান্ডার নিহত হয়েছে।আরব ২১ ও দ্যা টাইমস অব ইসরাইল
খবরে বলা হয়, ৩ ফেব্রুয়ারী সোমবার সিরিয়ায় ইরানের প্রয়াত কাসিম সোলাইমানীর স্থলাভিষিক্ত ও ঘনিষ্ঠ সঙ্গী আসগার পাশপোর বিদ্রোহীদের সাথে লড়াইয়ে নিহত হয়েছে।
এই ঘটনা এমন সময় ঘটল, যখন ইদলিবকে কেন্দ্র করে সিরিয়ার সরকারী বাহিনী এবং তুরস্কের সেনাবাহিনীর মধ্যে তুমুল গোলা বিনিময় হয়েছে।এবং রাশিয়ার বিমান হামলার ছত্রছায়ায় সিরিয়ান সেনাবাহিনী ও ইরানী মিলিশিয়ারা ইদলিব দখলে পোড়ামাটি নীতি গ্রহন করছে।
উল্লেখ্য, ইরান সিরিয়ার বাশার আল আসাদের পক্ষে ২০১১ সাল থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। এবং সিরিয়ান পর্যবেক্ষন সংস্থা ও হিউম্যান রাইচ ওয়াচের মতে, ২০১৮ সাল পর্যন্ত সিরিয়ায় পাঁচ লক্ষ ১১ হাজার নিহত, ৬.৬ মিলিয়ন উদ্বাস্ত এবং ৫.৬ মিলিয়ন মানুষ শরনার্থী হয়েছে।
