কাশ্মীর সংকট নিয়ে ওআইসির বৈঠকে সৌদি আরবের অনীহা

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীর সঙ্কট নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের জরুরি বৈঠকে পাকিস্তানের অনুরোধ গ্রহণ করতে অনাগ্রহ দেখিয়েছে সৌদি আরব। কূটনৈতিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত ৯ ফেব্রুয়ারি জেদ্দায় ওআইসির উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক শুরু হয়েছিল। মূলত সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) প্রস্তুতির জন্যই ছিল এ বৈঠক।

কাজেই সিএফএমের বৈঠক নিয়ে নিজেদের ব্যর্থতায় ওআইসির সাথে ইসলামাবাদের অস্বস্তি ক্রমে বাড়ছে। কাশ্মীর নিয়ে ওআইসির নীরবতার ঘটনায় মালয়েশিয়া সফরে একটি থিংকট্যাংকের আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের কোনো প্রতিবাদ নেই। আমাদের মধ্যে বিভক্তিতে ভরপুর। কাশ্মীর নিয়ে ওআইসির বৈঠকেও আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। গত আগস্টে কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করে রাজ্যটিকে ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত করে নেয় মোদি সরকার। রাজ্যটির সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়ে ব্যাপক নির্যাতন চালায় ভারতীয় বাহিনী। এর পর ৫৭ মুসলিম দেশের এই সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের দাবি জানিয়ে আসছিল পাকিস্তান।

যদিও তখন থেকে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ সভার ফাঁকে কাশ্মিরবিষয়ক কনট্যাক্ট গ্রুপের একটি বৈঠক হয়েছিল এবং উপত্যকাটিতে নিপীড়নের ঘটনায় ওআইসির স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনও পেশ করা হয়েছিল; কিন্তু সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়টি আর সামনে এগোয়নি।

সূত্র : দ্য ডন

আগের সংবাদসততার দৃষ্টান্ত: যাত্রীর ফেলে যাওয়া সোয়া ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন অটোচালক
পরবর্তি সংবাদকরোনাভাইরাসের প্রভাব: তেলের চাহিদা কমায় উৎপাদন কমছে, বাড়ছে দাম