সের দরে ইভিএম বিক্রি করে দিন: খসরু

সের দরে ইভিএম বিক্রি করে দিন: খসরু

ফাতেহ ডেস্কঃ

বিএনপি নেতা আমির খসরু চৌধুরী বলেছেন, বর্তমানে ইভিএম টিপলেই এখন ইভিএমে টিপলেই নৌকায় ভোট পাওয়া যায়। যত টিপবেন, তত ভোট পাবেন।ঢাকার পাঁচ শতাংশের কম ভোট ২৪ শতাংশ দেখানো হয়েছে। আওয়ামী লীগের ইভিএম ব্যবহারের কারণ দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে।ইলেকট্রনিক পন্থায় ভোট চুরির শতভাগ প্রমাণ দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আলোচনা সভায় তিনি একথাগুলো বলেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আলোচনা সভায় তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমি আগে বলেছিলাম ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য। এখন সেটা বলছি না, কারণ বঙ্গোপসাগরে ফেললে পরিবেশ দূষণ হতে পারে। এখন বলব, এগুলো (ইভিএম) মণ-সের দরে স্টিল মিলগুলোতে বিক্রি করে দেন। অন্তত দেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কিছু রড তৈরি হবে, আর কিছু স্টিলের ফার্নিচার তৈরি হবে। এটা দেশের অর্থনীতিতে হলেও কিছুটা ভূমিকা রাখতে পারবে। এতে আর যেটা হবে, বাংলাদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার আরেকটা অস্ত্রের আমরা এখান থেকে বিলুপ্তি দেখবো।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাত্ল্লুাহ, বিলকিস ইসলাম, এলডিপি একাংশের মহাসচিব সাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

আমির খসরু বলেন, ঢাকা সিটি নির্বাচন শেষ হয়েছে, এখন আন্দোলনের ধারা একটা নতুন রূপ নেবে। এখানে সাহসী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করবো, যে জনসভার ডাক দেওয়া হয়েছে, তাতে আপনারা সকলে শক্তিশালীভাবে উপস্থিত হবেন। আমরা এই জনসভাকে এমন একটি জনসভায় পরিণত করব, যে জনসভা থেকে দেশে-বিদেশে ম্যাসেজ যাবে বেগম জিয়ার মুক্তি যাতে অতি সহসা হয়।

আমীর খসরু বলেন, খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য আজকে জেলে থাকতে হচ্ছে। এর পেছনের কারণ হচ্ছে, আপনার ভোট, আপনার মৌলিক অধিকার,  আপনার বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেবে তারা। গণতন্ত্রসহ এসব অধিকারহরণ করা এবং তাকে আটকিয়ে রাখার বিষয়টা আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।

আগের সংবাদকবিরাজির নামে দেড় বছর আটকে রেখে ধর্ষণ
পরবর্তি সংবাদকর্মীদের প্রতি নাসিম: বঙ্গবন্ধু নামে ভোটাররা বার বার ভোট দিবে না!