দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল ১১ ফেব্রুয়ারি

ফাতেহ ডেস্ক

কড়া নিরাপত্তায় ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। লড়াইটা মূলত নরেন্দ্র মোদি-অমিত শাহের বিজেপি বনাম অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির মধ্যে। নির্বাচনের ফল জানা যাবে ১১ ফেব্রুয়ারি।

বেসরকারি হিসাবে এবার নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৩ শতাংশ। ভোটগ্রহণে ইভিএমের পাশাপাশি কিউআর কোডস এবং মোবাইল অ্যাপের মতো প্রযুক্তি ব্যবহার হয়েছে।

এ নির্বাচনে মোট ৭০টি আসনে এবার ৬৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নয়াদিল্লি আসনে সর্বোচ্চ ২৮ জন প্রার্থী রয়েছেন।

যদিও জনপ্রিয়তায় এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে বিজেপির দাবি তারাই জিতবে। নির্বাচনে বিজেপি এবং এএপি দুই দলের মধ্যেই ইস্যু হয়ে দাঁড়িয়েছে শাহিন বাগের আন্দোলন। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি এবং জাতীয় জনসংখ্যা পঞ্জির বিরুদ্ধে ডিসেম্বর থেকে উত্তাল দিল্লির শাহিন বাগ।

-এও

আগের সংবাদআবারো অবরুদ্ধ পাকিস্তানের লাল মসজিদ
পরবর্তি সংবাদবিএনপি বিষাক্ত সাপ আর জামায়াত মানুষরূপী দানব: ইনু