তুর্কি এফ-১৬ যুদ্ধবিমানকে রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমানের গতিরোধ

তুর্কি এফ-১৬ যুদ্ধবিমানকে রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমানের গতিরোধ

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনা নিউজ এজেন্সি ‘সোহু’ এর বরাতে বুলগেরিয়ান মিলিটারি ডটকম ১০ ফেব্রুয়ারী জানায়, কয়েকদিন আগে রাশিয়ার সু-৩৫ তুর্কি সামরিক বিমান এফ-১৬ সিরিয়ার আকাশসীমায় প্রবেশের সময় গতিরোধ করে।

খবরে বলা হয়, তুর্কি যুদ্ধবিমান ইদলিবে অবস্থানরত তাদের সেনাদের এসকর্ট দিতে অথবা আলেপ্পোতে সিরিয়ার সরকারী সেনাবাহিনীর ওপর হামলার জন্য যাচ্ছিল।

যখন তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান আলেপ্পোতে প্রবেশ করতে করবে, নিকটস্থ রাশিয়া-নিয়ন্ত্রিত হামিমীম বিমান ঘাটি থেকে রাশিয়ার সু-৩৫ বিমান উড়াল দেয় এবং তুর্কি বিমানের গতিরোধ করে।

রাশিয়ার পাইলটরা তুর্কি পাইলটদের লক্ষ্য করে বলে, এটা রাশিয়ার প্রেসিডেন্ট ও তুর্কি প্রেসিডেন্টের মধ্যকার সম্পাদিত কোন চুক্তির আওতায় পড়ে না।

প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি, তুর্কি বিমানটি স্থল-অবস্থানে হামলা করতে পেরেছিল, না কি সিরিয়ার এয়ারস্পেসে প্রবেশের আগে বাধাগ্রস্থ হয়ে ফিরে যায়।

অন্যদিকে রাশিয়া কিংবা তুরস্কের পক্ষ থেকে অফিসিয়ালি এ তথ্য নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, এটা এমন সময় প্রকাশ পেল, যখন তুরস্কের আর্টিলারি সাপোর্টে তুর্কি-সমর্থিত যোদ্ধারা সারাকিব-উদ্ধারে অভিযান শুরু করেছে।

আগের সংবাদসারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ হাইকোর্টের
পরবর্তি সংবাদবেকারত্বের অপমানবোধে মুক্তিযোদ্ধাকে খুন