লস্করে তাইয়্যেবার নেতা হাফিজ সাঈদের এগারো বছরের কারাদণ্ড

ফাতেহ ডেস্ক

নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়েবার (জামাত-উদ-দাওয়া) মূল নেতা হাফিজ সাঈদকে এগারো বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত।

‘সন্ত্রাসবাদীদের’ অর্থের মাধ্যমে মদত ও অননুমোদিত সংগঠনের সাথে সংশ্লিষ্টতার অপরাধে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। বিষয়টি গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে আইনজীবী ইমরান গিল।

সন্ত্রাসমূলক কাজে অর্থের জোগান দেওয়ার অভিযোগে দেশের একাধিক প্রান্তে সাঈদসহ তার সহযোগী অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছে ইসলামাবাদ। গত বছর ডিসেম্বরে সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল সাঈদকে।

অভিযোগে বলা হয়, তারা বিভিন্ন সংস্থা খুলে টাকা তুলতো। আর সেই টাকা ব্যবহার করতো নানা রকম ‘সন্ত্রাসবাদী কাজে’। পাকিস্তানের বিশেষ প্রসিদ্ধ আল-আনফাল ট্রাস্ট, দাওয়াত উল ইরসাদ সহ নানান নামের সংস্থা খুলে টাকা তোলা হচ্ছিল বলেও জানানো হয়।

২০০৮ সালে ভারতের মুম্বাইতে হামলার জন্য অভিযুক্ত হাফিজ সাঈদকে গৃহবন্দি করে পাকিস্তান। মুম্বাইতে সে হামলায় ১৬৬জন নিহত হয়েছিল।

-এও

আগের সংবাদসোহরাওয়ার্দীতে ১৪ ফেব্রুয়ারি কর্মী সম্মেলন করবে জমিয়ত
পরবর্তি সংবাদমিয়ানমারের বিরুদ্ধে মামলা চালাতে গাম্বিয়াকে অর্থ দেবে ওআইসি