সৌদি আরবে ‘ভালোবাসা দিবস’ উদযাপনে ব্যাপক প্রস্তুতি!

সৌদি আরবে ‘ভালোবাসা দিবস’ উদযাপনে ব্যাপক প্রস্তুতি!

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে এতকাল যাবত ১৪ ফেব্রুয়ারির তথাকথিত ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ থাকলেও এবার ঘটা করে সেই দিবস পালনের প্রস্তুতি নিয়েছে দেশটি। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, সৌদি আরবের তরুণ-তরুণীদের জন্য ১৪ ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসা দিবস পালনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা ব্যক্তিগতভাবে কোনো কিছু করছে কি না সে ব্যাপারে কড়া নজর রাখত দেশটির অনাচার প্রচার ও প্রতিরোধ কমিশন (সিপিভিপিভি)। একই সঙ্গে এ দিন রেস্টুরেন্ট মালিকদের জন্মদিন, বিবাহবার্ষিকী পালনের অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে বলা হতো।

কিন্তু ২০১৮ সাল থেকে এ অবস্থার পরিবর্তন হতে শুরু করে। তখন সিপিভিপিভি’র মক্কা কমিটির সাবেক সভাপতি শেখ আহমেদ কাশিম আল ঘামদি ঘোষণা করেন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন ইসলামি শিক্ষা ও মতবাদের সঙ্গে সাংঘর্ষিক নয়।

সেই ঘোষণার জেরে এ বছর প্রকাশ্যেই এই দিনটি উদযাপন করতে যাচ্ছে একশ্রেণির নাগরিক। এমনকি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরব নিউজও ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে এবার বেশ উৎসাহ দিচ্ছে। পাঠকদের জন্য ভালোবাসা দিবস উদযাপনে বিশেষ পরামর্শও দিয়েছে সংবাদমাধ্যমটি।

আগের সংবাদমুসলিমদের ফেলে যাওয়া সম্পত্তি নিলামে তুলছে বিজেপি সরকার, কেড়ে নেওয়া হয়েছে ওয়ারিশদের অধিকার
পরবর্তি সংবাদতাকফীর : প্রয়োগ ও অপপ্রয়োগ