
ফাতেহ ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি দ্বিতল বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন মারা গেছেন। এছাড়া, আহত হয়েছেন ২৫ জন।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে আগ্রা-লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ফিরোজাবাদ জেলায় বুধবার রাত ১১টায় আগ্রা-লক্ষ্মৌ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজাবাদের এসপি জানান, দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছেন।
দ্বিতল বাসটি দিল্লি থেকে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের মতিহারি জেলায় যাচ্ছিল। দিল্লি থেকে ১৭০ মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-এও
