
ফাতেহ ডেস্ক
হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকার পর চীনের উহান ফেরত বাংলাদেশের নাগরিকরা স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ শনিবার রাতে বাসায় ফিরছেন।
১৪ দিন পর কোয়ারেন্টাইন শেষ করা ৩১২ জনের মধ্যে ২১২ জন ফিরছেন আজ, বাকিরা ফিরবেন রবিবার।
উহান ফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ের মাধ্যমে শেষবারের মতো আজ শনিবার পরীক্ষা করা হয়। বাংলাদেশ সরকার তাদেরকে চীনের উহান থেকে ফিরিয়ে এনে ঢাকায় পর্যবেক্ষণে রেখেছিলো।
করোনাভাইরাস শরীরে প্রবেশ করার পর উপসর্গ প্রকাশ পেতে এক থেকে ১৪ দিন সময় লাগতে পারে। সে কারণে উহান ফেরতদের এই কদিন পর্যবেক্ষণে রেখে পরীক্ষা করা হয়।
এর আগে তিনজনের জ্বর এবং মাথা ব্যথার উপসর্গ থাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছিল। তবে পরীক্ষা শেষে তাদের করোনা ভাইরাসের কোনো উপস্থিতি দেখা যায়নি।
এদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে আইইডিসিআর বলেছে, এই পরীক্ষা শেষ হতে রাত হয়ে যেতে পারে। এছাড়া আলাদা কোয়ারেনটাইন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানানো হয়।
-এও
