হাসপাতাল থেকে মাদরাসায় ফিরলেন আল্লামা বাবুনগরী

ফাতেহ ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম সিএসসিআর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাদরাসায় ফিরেছেন।

জানা যায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আল্লামা বাবুনগরী হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায় হাসপাতাল ছাড়পত্র দিয়েছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান। এর আগে অসুস্থ আল্লামা বাবুনগরীকে দেখতে প্রতিদিনই হাসপাতালে গিয়েছেন দেশের শীর্ষ ওলামায়েকেরাম, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জন্য দলমত নির্বিশেষে সর্বস্তরের আলেম উলাম ও তাওহিদী জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সুস্থতার দোয়া করেছেন।

হেফাজত মহাসচিবের ব্যক্তিগত সহকারী মুফতি এনআমুল হাসান ফারুকী বলেন, হুজুরের অবস্থা আগের চেয়ে বর্তমানে উন্নতির দিকে, ডাক্তারগণ প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে রিলিজ দিয়েছেন।

-এও

আগের সংবাদজাতীয় দিবসে ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল
পরবর্তি সংবাদতিন নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট একই দিনে