আন্তর্জাতিক ডেস্কঃ
প্রথম বারের মতো ইহুদিবাদী ইসরাইলের বিমান সুদানের আকাশসীমা অতিক্রম করার কথা ইসরাইলী গণমাধ্যমের বরাতে জানিয়েছে আলজাজিরা।
খবরে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে সুদানের সার্বভৈাম পরিষদের প্রধান আব্দুল ফাত্তাহ বুরহানের সাক্ষাতের দুই সপ্তাহ অতিক্রমের আগেই এ ঘটনার সংবাদ জানাল ইসরাইলী গণমাধ্যম।
ইসরাইলী জেট বিমানটি গত সোমবার ইসরাইল থেকে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করে। সুয়েস খাল, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া ও উগান্ডা হয়ে কঙ্গোতে পৌঁছতে বিমানটির সাত ঘন্টা লাগে।
অন্যদিকে কঙ্গো থেকে ফিরতি পথে বিমানটি সুদানের আকাশসীমা ব্যবহার করে মাত্র সাড়ে পাঁচ ঘন্টায় তেলআবিবে পৌঁছায়।
উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে ইসরাইলের প্রধানমন্ত্রী ও সুদানের সার্বভৈাম পরিষদের প্রধান আব্দুল ফাত্তাহ বুরহানের সাথে সাক্ষাতের জানানো হয়, সুদান ইসরাইলের জাতীয় এয়ারলাইন্স হাল বাদে ইসরাইলগামী অন্যবিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিবে।
