আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার সাথে তুরস্কের উত্তেজনা বৃদ্ধির সুযোগকে আমেরিকা ব্যবহার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মাউলুদ চাভুসওগ্লু।
লন্ডনভিত্তিক আল আরাবী ২১ জানায়, ১৪-১৬ ফেব্রুয়ারী জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা কনফারেন্সের সাংবাদিক সন্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মপন্থা সঠিক নয়।
মন্ত্রী আরো বলেন, তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে দেখা করে ইদলিবে আগ্রাসন বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীতার কথা জানিয়েছেন।
অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে করোনা ভাইরাসে সহযোগিতা প্রদান এবং সহমর্মিতা প্রকাশ করে উইঘুর মুসলিমদের বিষযে বলেন, ‘আমাদের নিকট অগ্রাধিকার হলো শান্তিতে ও নিরাপদে উইঘুরদের বসবাস এবং নাগরিক হিসেবে সকল অধিকার পাওয়া নিশ্চিত করা।’
