তিনটি বাদে সকল আরব দেশের সাথে আমাদের সম্পর্ক রয়েছে: ইসরাইল

তিনটি বাদে সকল আরব দেশের সাথে আমাদের সম্পর্ক রয়েছে: ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, আরব ও ইসলামী রাষ্ট্রের সাথে ইসরাইলের গোপন সম্পর্ক রয়েছে। কেবল মাত্র তিনটি দেশের সাথে ইসরাইলের সম্পর্ক নেই।

আলজাজিরা ও স্পুটনিকের খবরে বলা হয়, ১৭ ফেব্রুয়ারী নেতানিয়াহু পশ্চিম কুদসে আমেরিকান ইহুদী সংগঠনের নেতাদের এক সেমিনারের ভাষণে বলে, ‘আমি আরব ও ইসলামী দেশের সাথে সম্পর্ক উন্নত করছি। আমি আপনাদের বলতে পারি, আরব ও মুসলিম দেশগুলোর সাথে উত্তরোত্তর সম্পর্ক বৃদ্ধি না হওয়ার তালিকায় মাত্র এক, দুই কিংবা তিনটি দেশ রয়েছে।’

প্রধানমন্ত্রী আরো বলে, এই অঞ্চলের কিছু আরব দেশগুলোর সাথে সম্পর্কের শত ভাগের মাত্র দশ ভাগের কথাই আমি বলছি।

উল্লেখ্য, ট্রাম্পের সেঞ্চুরি ডিলের প্রস্তাব আসার পর থেকেই ইসরাইলের সাথে আরব ও মুসলিম দেশগুলোর সম্পর্কের বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। যদিও হাতে গোনা দুই-তিনটি মুসলিম ও আরব দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

 

আগের সংবাদচলতি মাসের শেষে কাতারে সমাপ্য চুক্তির বিস্তারিত প্রকাশ করল তালিবান
পরবর্তি সংবাদকাশ্মীর নিয়ে মন্তব্য: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ভারত