কাশ্মীর নিয়ে মন্তব্য: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ভারত

কাশ্মীর নিয়ে মন্তব্য: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয় তুরস্কের রাষ্ট্রদূত শাকির ওজকান তলুনারকে ডেকে প্রতিবাদ জানায়।খবর আলজাজিরা।

খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রনালয় রাষ্ট্রদূতকে জানায়, ’এরদোগানের বিবৃতিতে বিরোধপূর্ণ কাশ্মীরের ইতিহাস সম্পর্কে ঘাটতি রয়েছে।’ এবং এটা দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলবে বলে সতর্ক করে।

১৪ ও ১৫ ফেব্রুয়ারী দুদিনের পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এমনকি ভারতের আপত্তিকে উপেক্ষা করে পাকিস্তানের পাশে থাকার কথা বলেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান গত সপ্তাহে পাকিস্তান সফরের সময় বলেছিলেন, ভারতের একতরফা পদক্ষেপের কারণে ভারত-শাসিত কাশ্মীরের পরিস্থিতির অবনতি হচ্ছে। তুরস্ক কাশ্মীরের জনগণের পাশে আছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, পাকিস্তানের সংসদে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি প্রত্যখ্যান করছি। পাশাপাশি তুরস্কের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনওভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।

ভারত গতবছর অগাস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের সংখ্যালঘু মুসলিমদের প্রাপ্য অধিকার থেকে ভারত সরকার বঞ্চিত করে।  পাকিস্তানসহ, তুরস্ক, মালয়েশিয়ার মতো অন্যান্য  মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ভারতের এ পদক্ষেপের নিন্দা জানায়।

জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি কমিয়েছে। যদিও ভারতের এই পদক্ষেপের কারণে পাকিস্তান মালয়শিয়া থেকে পাম আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

আগের সংবাদতিনটি বাদে সকল আরব দেশের সাথে আমাদের সম্পর্ক রয়েছে: ইসরাইল
পরবর্তি সংবাদকরোনাভাইরাসে মারা গেলেন উহান হাসপাতাল প্রধান