করোনাভাইরাসে মারা গেলেন উহান হাসপাতাল প্রধান

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে চিকিৎসক-নার্সদের সঙ্গে নির্ঘুম রাত কাটছিল উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও।

এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা যোগাচ্ছিলেন তিনি। কিন্তু প্রাণঘাতী ভাইরাস একসময় জেঁকে ধরলো তাকেও। অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও পারলেন না লিউ। হেরে গেলেন তিনি। করোনাভাইরাস কেড়ে নিল লিউ ঝিমিংয়ের প্রাণ।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়রি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। চীনের কোনো হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউ’র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

-এ

আগের সংবাদকাশ্মীর নিয়ে মন্তব্য: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ভারত
পরবর্তি সংবাদলুটপাটের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা