
ফাতেহ ডেস্ক
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত এবং আমাদের এ সক্ষমতা রয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। শান্তিরক্ষা মিশনে এখন বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আমাদের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।
রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনও ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যেকোনও প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে হবে।
-এ
