
ফাতেহ ডেস্ক
উহান থেকে ১৭১ বাংলাদেশি ফিরতে চাইলে সহায়তা দেবে চীনা সরকার। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এই আশ্বাস দেন। এ সময় কোভিড নাইনটিন মোকাবিলায় লি জিমিংয়ের কাছে মেডিকেল সামগ্রীও তুলে দেন পররাষ্ট্র এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে চীন। আর এ পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াচ্ছে অনেক দেশ। এরই ধারবাহিকতায় সহায়তা পাঠালো বাংলাদেশ। তাই শুভেচ্ছা স্মারক হিসেবে এ দেশেরই তৈরি ১০ লাখ হেন্ডগ্রাফ, ৫ লাখ মাস্কসহ প্রায় ১৭ লাখ সামগ্রী পাঠানো হচ্ছে।
এ সময় মন্ত্রীরা বলেন, চীন খুব দ্রুতই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে বলেই আমাদের বিশ্বাস। তবে উহানে থাকা ১৭১ বাংলাদেশির বিষয়ে কথা হয় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে।
চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, হুবেই প্রদেশের উহানে বাংলাদেশি শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা ভালোভাবেই দেখভাল করছি। বাংলাদেশ হয়তো তাদের নিরাপত্তার জন্য চীন থেকে অন্য শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে নিচ্ছে না। তবে বাংলাদেশ সরকার যদি ১৭১ জনকে ফিরিয়ে নিতে চাইলে চীন সব ধরনের সহায়তা করবে। এরই মধ্যে কোভিড-১৯ শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছে চীন।
-এ
