বাহরাইনে রাজনৈতিক অভিযোগে ১১ বছরের কিশোর গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

বাহরাইনের অ্যাটর্নি জেনারেলের অফিস গতকাল (১৭ই ফেব্রুয়ারি) রাজনৈতিক মামলা তদন্তের জন্য ১১ বছরের কিশোরকে এক সপ্তাহ আটকে রাখার আদেশ দিয়েছে।

সোমবার বাহরাইনের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বাহরাইনের ১১ বছর বয়সী আমিন রেজাকে এক সপ্তাহের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে।

বাহরাইনের আইনি কর্মী “এবতেসাম আল-সাইগ” টুইটারে তার নিজস্ব পেজে লিখেছেন: রাজনৈতিক মামলা তদন্তের জন্য এই কিশোরকে এক সপ্তাহের জন্য আটকে রাখার আদেশ দিয়েছে।

তিনি লিখেছেন, বাহরাইনে ১৪ই ফেব্রুয়ারি অভ্যুত্থানের ৯ম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আমিন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাহরাইনের আইনি কর্মীরা বলেছেন: নিরাপত্তা কর্মীরা ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি ১৩ জনের অধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন কিশোর রয়েছে।

-এ

আগের সংবাদউইঘুর মুসলিমদের মতাদর্শ থেকে সরাতে ভয়ংকর কৌশল চীনের
পরবর্তি সংবাদখালেদার জামিন আবেদনের শুনানি রোববার