আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইচ ওয়াচ জানিয়েছে, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে রাশিয়া ও বাশার রিজিমের শিকার হয়েছে ৬৭ হাসপাতাল।
আলজাজিরার ১৮ ফেব্রুয়ারীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় চিকিৎসার কাজে ব্যবহৃত ফিল্ড হসপিটাল, ঔষধের গুদাম, বিদুৎকেন্দ্র ও জেনারেল হসপিটাল আংশিক কিংবা সম্পূর্ণ ধংস হয়েগেছে। এবং এগুলো পুরোপুরি কিংবা সাময়িকভাবে বন্ধ যায়।
সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইচ ওয়াচের প্রধান ফাদল আব্দুল গণী আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক সভ্য ও মানবিক জোট, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও অষ্ট্রলিয়াকে চিকিৎসাকেন্দ্র এবং বেসামরিক ব্যক্তিদের রক্ষার জন্য আহবান জানিয়েছেন।
নেটওয়ার্কটি রাশিয়ার যুদ্ধাপরাধ থামাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দাবি করেন। তিনি আরো বলেন, সম্প্রদায়ের হামলা রোধে ব্যর্থ হওয়াতে বিভিন্ন সংগঠন তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে মানুষের মৃত্যু আরো বেড়ে যাচ্ছে।
