করোনা ভাইরাসে এবার ইরানে দুই ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার ইরানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাসে এই প্রথম মৃত্যুর প্রথম ঘটনা ঘটল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

চীনে করোনা ভাইরাস ছড়ানোর পর এ পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। তবে চীনের বাইরে সাত-আটজনের এই ভাইরাসে মৃত্যু হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র কিয়ানোশ জাহানপুরের উদ্ধৃতি দিয়ে জানায়, রাজধানীর দক্ষিণাঞ্চলীয় কোম নগরীর দুই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।

ওই মুখপাত্র বলেন ‘সাম্প্রতিক কোমে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেয়ায় দুই রোগীকে পরীক্ষা করা হলে তাদের শরীরে এ ভাইরাস সনাক্ত হয়। বার্ধক্য ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় দুঃখজনকভাবে তারা দুজনেই মারা গেছেন।’

বার্তা সংস্থাটি এর আগে জাহানপুরকে উদ্ধৃত করে জানিয়েছিল, দুই ব্যক্তির শরীরে ‘নতুন করোনা ভাইরাস’ সনাক্ত হয়েছে এবং ভাইরাসে আক্রান্তের আশঙ্কায় এমন কয়েকজনকে আলাদা হয়েছে।

সূত্র : বাসস

আগের সংবাদসীমান্তে বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ
পরবর্তি সংবাদবাংলাকে বিসর্জন দিয়ে অন্য ভাষা নয়: প্রধানমন্ত্রী