আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রেসিডেন্টে ড. আরিফ আলাভি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ড্যারেন সামির পাকিস্তানের নাগরিকত্বের আবেদন মন্জুর করেছেন।
পাকিস্তানী জিও নিউজ আজ ২২ ফেব্রুয়ারী পিসিবির বরাতে জানায়, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির ক্যাপ্টেন এ অলরাউন্ডার পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে সম্মানসূচক নাগরিকত্বের আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের প্রেসিডেন্ট তার সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন।
পাকিস্তানে গিয়ে খেলতে যখন ভয় পাচ্ছেন অনেক ক্রিকেটার সেখানে দেশটির নাগরিকত্বই চেয়ে সবাইকে অবাক করে দেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ড্যারেন সামি।
আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে আনতে সামি বিশেষ ভূমিকা পালন করেছেন। তাইতো বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে করাচি কিংসের সাথে জালমির মুখোমুখি হওয়ার আগে সেন্ট লুসিয়ানার এ ক্রিকেটারের মুখে খুশির ছাপ ছিল। তার এ খুশি আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে নিয়ে আনার প্রচেষ্টা কাজে লাগার কারণে।
উল্লেখ্য, ড্যারেন সামি টানা পাঁচ মৌসুম পাকিস্তান সুপার লিগে খেলছেন। বারেবারেই পাকিস্তানে এসে সেদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন। দেশে কিছুদিন আগেই পুনরায় ক্রিকেট চালু করা হয়েছে। সামিই প্রথম আন্তর্জাতিক তারকা ক্রিকেটার, যিনি পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হয়েছিলেন। তখন থেকেই এই ক্যারিবিয়ান ক্রিকেটারের পাকিস্তান প্রেম।
