আন্তর্জাতিক ডেস্ক:
মোসাদপ্রধান ও দখলদার ইসরাইলের দক্ষিন কমান্ডের প্রধান ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলনগুলোর সাথে শান্তিআলোচনার অংশ হিসেবে দোহা সফর করেন।
আরাবি21 ইবরানী ওল্লা পোর্টালের সূত্রে জানায়, ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান ২২ ফেব্রুয়ারী বলেন, দুই সপ্তাহ আগে মোসাদপ্রধান ইউসী কোহেন ও দখলদার ইসরাইলের দক্ষিন কমান্ডের প্রধান হার্টসি হ্যালিফি দোহা সফর করেন।
তারা কাতার-আমিরের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দাপ্রধান মুহাম্মাদ বিন আহমাদ এবং গাজা পুনর্গঠন কমিশনের প্রধান মুহাম্মাদ ইমাদির সাথে দেখা করেন। এবং ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলনগুলোর সাথে শান্তিআলোচনার বিষয়ে আলোচনা করেন।
খবর অনুসারে, ইসরাইলী প্রতিনিধিরা ৪ই ফেব্রুয়ারী জর্দান হয়ে বিশেষ বিমানে কাতার পৌঁছায়। এবং বৃহস্পতিবার ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে ফিরে আসেন।
কাতারে ইসরাইলী সেনাকর্মকর্তারা গাজায় কাতারের অর্থায়ন অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। ইসরাইলের আশংকা রয়েছে, কাতার গাজার বাসিন্দাদের জন্য অর্থায়ন বন্ধ করে দিলে পরিস্থিতি সামাল দেয়া ইসরাইলের জন্য কঠিন হয়ে যাবে।
উল্লেখ্য, কাতারের সাথে ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলনগুলোর সাথে ভালো সম্পর্ক রয়েছে। এবং এ অঞ্চলে যে-সকল আরব দেশগুলোর সাথে ইসরাইলের বৈরিতা আছে, তার মধ্যে কাতার অন্যতম।
ইসরাইলী কর্মকর্তাদের বর্তমান সময়ে কাতার-সফর এই অঞ্চলের নতুন সমীকরণে আরা কিছু যুক্ত হওয়ার সম্ভবনার পথ তৈরী করছে কি না তা নিয়ে আলোচনা জন্ম দিয়েছে।
