করোনা আতঙ্ক: ইরান সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক

ফাতেহ ডেস্ক

রহস্যময় করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এর মধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কে ইরানের সঙ্গে লাগোয়া সীমানা বন্ধ করে দিয়েছে তুরস্ক। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর ‘ডেইলি সাবাহ’।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাস খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এটা খুবই আতঙ্কের বিষয়। তুরস্ক সরকার চায় না দেশটির জনগণের মধ্যেও প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমিত হোক। তাই তুর্কি প্রশাসন ইরানের সঙ্গে লাগোয়া সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চীনের সীমা অতিক্রম করে এরই মধ্যে বিশ্বের প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৪২৪ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই প্রথম করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

-এ

আগের সংবাদইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্প: নিহত ৯
পরবর্তি সংবাদভারতীয়-পাকিস্তানিরা ‘অন অ্যারাইভাল’ ভিসায় উমরাহ করতে পারবে