প্রধানমন্ত্রীত্ব থেকে মাহাথির মুহাম্মাদের পদত্যাগ

প্রধানমন্ত্রীত্ব থেকে মাহাথির মুহাম্মাদের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়শিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বাদশাহের নিকট পদত্যাগ পত্র দিয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়, নতুন জোট সরকার গঠনের জন্য আজ ২৪ ফেব্রুয়ারী স্থানীয় সময় একটায় মাহাথির মোহাম্মাদ বাদশাহের নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

মাহাথির মোহাম্মাদ মাত্র ‍দুই লাইনে জানান, তিনি স্থানীয় সময় একটায় বাদশাহকে তার ইস্তেফার বিষয় অবগত করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, তারা শীঘ্রই এ ব্যপারে বিবৃতি দিবে।

দুই দিন আগে বর্তমান শাসক দলের সর্বোচ্চ পরিষদ নতুন সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানানোর পরই মাহাথির পদত্যাগ করলেন।

৯৪ বছর বয়সী মাহাথির ২০১৮ সালের মে মাসে সরকার গঠন করে দায়িত্ব গ্রহন করেন।

উল্লেখ্য, মাহাথির ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে এক ধরনের অবিশ্বাস কাজ করছিল। সাবেক শত্রু ও বর্তমান জোটের সদস্য আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মাহাথির। বর্তমান পদত্যাগের মাধ্যমে হয়তো প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম শুরু হবে।

আগের সংবাদ‘অর্থনীতিতে ২০২৪ সালে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ছাড়াবে বাংলাদেশ’
পরবর্তি সংবাদদুইদিনের সফরে ট্রাম্প এখন ভারতে