পরিবেশ রক্ষার্থে রাজধানী নব্বই শতাংশ তোতাপাখি হত্যা করবে স্পেন

পরিবেশ রক্ষার্থে রাজধানী নব্বই শতাংশ তোতাপাখি হত্যা করবে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের রাজধানী মাদ্রিদ জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য হাজার হাজার তোতাপাখি হত্যার সিদ্ধান্ত গ্রহন করেছে।

আলজাজিরার খবরে বলা হয়, স্পেনের রাজধানী-কর্তৃপক্ষ রাজধানীর ১১ হাজারের বেশী তোতাপাখি হত্যার সিদ্ধান্ত গ্রহন করেছে। এবং এই হত্যাজজ্ঞ আগামী এপ্রিল থেকে শুরু করে ২৩ মাস পর্যন্ত চলবে।

রাজধানীকর্তৃপক্ষ বলছে, বিভিন্ন গাছের ওপর তোতাপাখির নির্মিত বড় বড় ভারী ঘর মানুষের শরীরের ওপর পড়ার আশংকা রয়েছে। তাছাড়া এগুলোর আওয়াজ স্থানীয় বাসিন্দাদের চরম বিরক্তির কারণ হচ্ছে। তাই রাজধানী কর্তৃপক্ষ এ জন্য ত্রিশ লক্ষ ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে।

তবে পরিবেশবাদীরা কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলছেন, যে প্রক্রিয়ায় পরিবেশ রক্ষার দাবি তোলা হচ্ছে, তা বড়ই নির্মম। রাজধানীকর্তৃপক্ষ আরো বিভিন্ন বিকল্প ভেবে দেখতে পারে।

 

আগের সংবাদজার্মানির সন্ত্রাসী হামলা থেকে মুক্তিপাওয়া কুস্তিপ্রশিক্ষকের ইসলাম গ্রহন
পরবর্তি সংবাদদেশের সব মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট