২ মাসেই দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪২ জন

ফাতেহ ডেস্ক

বছরের প্রথম দুই মাসেই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪২ জন। এর মধ্যে রাজধানীতেই ১৭৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেয়া ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনের পর ঝুঁকিপূর্ণ ৬টি ওয়ার্ডে ডেঙ্গু নিধনে সাতদিনের কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

১ম দিনেই অনেক বাড়ি ডেঙ্গুর প্রজনন উপযোগী বলে সনাক্ত হয়েছে। অতি দ্রুতই ডেঙ্গু ঝুঁকিমুক্ত করা হবে জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দক্ষিণ ঢাকার ৫, ৬, ১‌১, ১৭, ৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ড সবচেয়ে ডেঙ্গুঝুঁকিতে। এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ১৭ নম্বর ওয়ার্ডের। যেটি ধানমণ্ডিতে।

মঙ্গলবার ডেঙ্গু নিধন অভিযানে নেমে বেশকয়েকটি বাসা-বাড়ি এডিসের প্রজনন উপযোগী পায় দক্ষিণ সিটি করপোরেশন।

একইভাবে অভিযান চালানো হয় বাকি পাঁচ ওয়ার্ডেও। কীটনাশক স্প্রে, দিনে প্রতি ওয়ার্ডে ৫০টি বাড়িতে অভিযান এবং ধোয়া দিয়ে মশক নিধন।

মেয়র সাঈদ খোকন বলেন, তিন ধাপে চলবে এ কর্মসূচি। আগামী এক সপ্তাহের মধ্যে এই ৬ ওয়ার্ডে সব এডিসমশা ধ্বংস করা হবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রথম দুই মাসেই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪২ জন। কীটতত্ত্ববিদেরা বলছেন, এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বাড়ছে তাপমাত্রাও। কার্যকর পদক্ষেপ না নিলে বাড়বে এডিসের প্রকোপ।

এদিকে, ঢাকা দক্ষিণের মতো উত্তরেও এডিসমশার ৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ড রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উত্তরে ডিএনসিসির নিয়মিত মশা নিধন কার্যক্রম চললেও এই ৫ ওয়ার্ডে এখনো শুরু হয়নি বিশেষ কার্যক্রম।

-এ

আগের সংবাদআঞ্চলিক সকল ইস্যুতে কাতারের সাথে পূর্ণ ঐক্যমত্যের ঘোষণা আলজেরিয়ার
পরবর্তি সংবাদমুসলিমদের সঙ্গে ভারতের বৈষম্যমূলক আচরণে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব