ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়াত সম্মেলন বৃহস্পতিবার

সাঈদ সালমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে

আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মজলিশে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে সকাল ১০ থেকে সম্মেলনটি শুরু হবার কথা রয়েছে।

জানা গেছে, আল্লামা আশেকে এলাহী ও আল্লামা মুনিরুজ্জামান সিরাজী’র সভাপতিত্বে উক্ত সম্মেলনে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনটির সমন্বয়ক, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সহ-শিক্ষা সচিব মুফতি আব্দুর রহিম কাসেমী জানান, মুফতি মুবারকুল্লাহ ও শায়েখ সাজিদুর রহমানের আহ্বানে দেশের শীর্ষস্থানীয় সকল উলামায়ে কেরামগণ উক্ত সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগের সংবাদ১৭২ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
পরবর্তি সংবাদদিল্লিতে মসজিদে আগুন, মুসলিমদের বাড়িতে বাড়িতে হামলা