দিল্লিতে মুসলিম নিপীড়ন বিষয়ে যা বললেন জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ায় নির্বাসিত ভারতীয় নাগরিক ও বিশিষ্ট দাঈ ডা. জাকির নায়েক বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদের জেরে দিল্লিতে মুসলিমদের হত্যা করা হচ্ছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে একথা বলেন জাকির নায়েক।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জাকির নায়েক লিখেছেন, দিল্লিতে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। শুধু তারা মুসলিম হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের দোকান, বাড়িঘর লুট করে পুড়িয়ে দেয়া হয়েছে। মসজিদ ভাংচুর করা হয়েছে। কমপক্ষে ২০ জন মুসলিমকে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ১০০ জন। ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট নিষ্পেষণ নতুন এক নিম্নতম পর্যায়ে পৌঁছেছে।

ওই স্ট্যাটাসে তিনি মুসলিম উম্মাহর কাছে প্রশ্ন রেখে বলেন, এখনই কি সময় নয় আমাদের নির্যাতিত ভাই ও বোনদের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে একটি জাতি (উম্মাহ) হিসেবে ঐক্যবদ্ধ হওয়া?

আগের সংবাদ‘ভারত এখন নাৎসি অনুপ্রাণিত আরএসএস মতাদর্শের নিয়ন্ত্রণে’
পরবর্তি সংবাদদিল্লি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না: ভারতীয় সুপ্রিম কোর্ট