
ফাতেহ ডেস্ক
মাহাথির মুহাম্মদ যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন তার মাঝেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা। শনিবার দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে জীবন্ত কিংবদন্তি মাহাথির মুহাম্মদ। কিন্তু জোট রাজনীতির জটিল সমীকরণের সম্প্রতি তিনি পদত্যাগ করেন।
এরপর মাহাথির যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন তার মাঝেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন মালয়েশিয়ার রাজা।
শনিবার দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর মালয়েশিয়ার রাজা এই ঘোষণা দেন।
রাজকীয় মনোনয়ন পাওয়ার পর এখন আগামী রোববার সকাল সাড়ে দশটায় মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হবেন মুহিউদ্দিন ইয়াসিন।
‘সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা অবসান করতে দেশে একজন যোগ্য প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন। এমন নেতৃত্বের শক্তিতে জনগণ এবং আমাদের প্রিয় দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে। এই প্রত্যাশা থেকেই মহামান্য রাজা এটি দেশের জন্য একটি কল্যাণকর পদক্ষেপ হবে বলে প্রত্যাশা করছেন’ জানাচ্ছিলেন শীর্ষ রাজ ব্যবস্থাপক।
এদিকে মাহাথিরের ভক্ত এবং সমর্থকদের রাজ ঘোষণা চরম ক্ষুদ্ধ ও বিস্মিত করেছে। অপ্রত্যাশিত এই ঘোষণা এমন সময় দেওয়া হলো যখন মাহাথির নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২জন সাংসদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন।
এর চেয়েও বড় আঘাত হলো মুহিউদ্দিনের নিয়োগ। মুহিউদ্দিন দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সরকারেও ছিলেন। অবশ্য ওয়ানএমডিবি বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির পরেই তিনি নাজিবের সরকার থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন।
তবে রাজ ঘোষণার পরেই নতুন সরকার গঠনের লক্ষ্যে নাজিবের দল ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (উমনো) এবং পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পাস) এর সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন মুহিউদ্দিন।
উমনো’র সঙ্গে এমন জোট গঠনের তীব্র নিন্দা করেছেন ডক্টর মাহাথির।
-এ
