করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়ায় ৩ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

বিশ্বজুড়ে কভিড নাইন্টিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯ শ ৭৯ জনে। আক্রান্তের হার চীনে কমে আসলেও বেড়েছে অন্যন্য দেশে। প্রথমবারের মতো ভারতের কেরালা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও অস্ট্রেলিয়ায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাশাপাশি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প।

আয়ারল্যান্ড ও লুক্সেম্বার্গে প্রথমবারের মতো এক ব্যাক্তির দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন কোরে ইতালিতে ৮ জন, ব্রাজিলে ১ জন, যুক্তরাষ্ট্রে ৬৯ জন, গ্রীসে ৩ জন ও ইরানে ৫ জনের দেহে ভাইরাস মিলেছে। বিশ্বজুড়ে মোট আক্রান্ত ৮৬ হাজার ৯শ ছাড়িয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক সাড়ে ৭ হাজার রোগী।

-এটি

আগের সংবাদতালেবানরা ‘সন্ত্রাসী’ নয় : আফগানিস্তানে কেন সশস্ত্রতা সফল হয়েছে?
পরবর্তি সংবাদ‘অপরাধ করে পুলিশও ছাড় পাচ্ছে না’