শতাধিক সিরীয় সেনা আটক

ছবি : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের বিরুদ্ধে শতাধিক সিরীয় সেনাকে আটক করে অজ্ঞাত স্থানে বন্দী করে রাখার অভিযোগ করেছে বাশারের প্রশাসন।

বাশার-সরকারের ঘনিষ্ঠ গণমাধ্যম ‘সাউদ ফ্রন্ট’ জানায়, ২৭ ফেব্রুয়ারী ইদলিবে বাশারের বিমান হামলায় ৩৬ জন তুর্কি সেনা নিহত হওয়ার পর পাল্টা জবাবে তুরস্ক  বাশার ও তার মিত্রদের বিভিন্ন অবস্থানে উপর্যপুরি হামলা চালিয়ে আসছে। হামলায় হেলিকপ্টার, বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ট্যাংক, আর্মড ভেইকল ধংস করা ছাড়াও  ২১০০ এর বেশী সিরীয় সেনা নিহত হয় বলে দাবী করছে তুরস্ক।

সম্প্রতি ছড়িযে পড়া এক ভিডিওতে দেখা যায়,  বাশারের বাহিনীর তিন সদস্যকে তুর্কি সামরিক ড্রেস পরিহিত কিছু ব্যক্তি আটক করেছে। এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে।

বন্দী শতাধিক সিরীয় সৈন্যদের অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া এবং সৈন্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য তুরস্ককে দোষারোপ করছে বাশারের প্রশাসন। অবশ্য তুরস্ক অভিযোগ অস্বীকার করছে।

আগের সংবাদওমরা ভিসার ফি ও সার্ভিস চার্জ ফেরত দেবে সৌদি আরব
পরবর্তি সংবাদমুসলিমদের ওপর হামলা: ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ প্রকাশ করল ইন্দোনেশিয়া