পরিকল্পিত গণহত্যা হয়েছে দিল্লিতে, দাবি মমতার

ফাতেহ ডেস্ক

দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত কয়েক দিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তা পরিকল্পিত গণহত্যা। হত্যাকাণ্ডের পর একে আবার পরিকল্পিতভাবে ‘সাম্প্রদায়িক দাঙ্গা’র চেহারা দেয়ারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক নতুন কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব দাবি করেন।

কর্মসূচির সূচনামঞ্চে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে যা ঘটেছে এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাই। এটাকে গণহত্যা বলছি কারণ, দিল্লিতে যখন মানুষ হত্যা করা হয়েছে পুলিশ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। দিল্লিতে যা হয়েছে এটা রাষ্ট্রীয় সন্ত্রাস।

-এ

আগের সংবাদইরানী রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ভারত
পরবর্তি সংবাদসিইসিসহ ১৫ ব্যক্তিকে আদালতের সমন