‘মোদির বিরোধিতা মানে মুজিববর্ষের বিরোধিতা’

ফাতেহ ডেস্ক

যারা নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করছেন, তারা মূলত মুজিববর্ষেরই বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রতিনিধিত্ব ছাড়া মুজিববর্ষ উৎযাপন পূর্ণতা পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের সদস্য হতে পারবেন না।

ওবায়দুল কাদের বলেন, মোদি ভারতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছেন। মুক্তিযুদ্ধে ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগী, দুঃসময়ের বন্ধু। ভারত আমাদের উন্নয়নেরও সহযোগী। তাই ভারতের প্রতিনিধি ছাড়া মুজিববর্ষ উৎযাপনের সম্পূর্ণ হয় না।

দেশের আর্থসামাজিক, রাজনৈতিক বাস্তবতা ও বিশ্ব পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে ২১তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রকাশ করা হয়। তিন মাস আগে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলেন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কাদের বলেন, আওয়ামী লীগে কোনো বিতর্কিত ব্যক্তির জায়গা হবে না। বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ নবায়ন প্রসঙ্গে কাদের বলেন, তাদের বাদ দিয়েই সদস্যপদ নবায়ন করা হবে। তারা যেন কোনোভাবেই সদস্যপদ নবায়ন করতে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

-এ

আগের সংবাদকরোনার শঙ্কায় ইরানে ৫৪ হাজার বন্দির জামিন
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: ইতালিতে একদিনে ২৭ জনের মৃত্যু, বিশ্বে আক্রান্ত ৯৩ হাজার