পঞ্চম খলিফার মাজারে হামলাকারী সিরীয় জেনারেল তুর্কি বিমান হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তুর্কি বিমান হামলায় বাশার প্রশাসনের জেনারেল রামাদান ইউসুফ নিহত হওয়ার কথা স্থানীয় গণমাধ্যমের সূ্ত্রে নিশ্চিত করেছে তুর্কিয়া বিল আরাবী।

খবরে বলা হয়, দক্ষিন ইদলিবে ৩ মার্চ তুর্কি বিমান হামলায় বাশার প্রশাসনের কসাই নামে পরিচিত রমাদান ইউসুফ নিহত হন। রমাদানের বিরুদ্ধে পঞ্চম খলিফা উমর ইবনুল আযীযের কবরে হামলা এবং পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে।

গত বছরের শেষদিকে ইদলিবের মা’রতুন নুমানে প্রবেশের পর বাশারের নবম বিগ্রেডের প্রধান ও হুমা প্রদেশের ইন্টেলিজেন্স চীফ রামাদান ইউসুফ উমর ইবনুল আযীয ও তার স্ত্রীর কবরে আগুন ধরিয়ে দেয়।

উল্লেখ্য, সিরীয় বিপ্লবের শুরুর দিকে দারআতে বেসামরিক প্রতিবাদকারীদের প্রতি সরাসরি হামলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

আগের সংবাদমুহাম্মাদ বিন যায়েদ করোনাতে আক্রান্ত!
পরবর্তি সংবাদচবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত শতাধিক