তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ২৪ মার্চ

ফাতেহ ডেস্ক

তৃতীয় ধাপের ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকালে প্রজ্ঞাপনের মাধ্যমের এই তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৭ মার্চ। ভোট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। এই ধাপে ২৫ জেলায় ভোট অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকালে প্রজ্ঞাপনের মাধ্যমের এই তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি প্রথমধাপে ৮৬ উপজেলার তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১০ মার্চ। গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১৮ মার্চ। যদিও দ্বিতীয় ধাপ থেকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ভোট পিছিয়ে তৃতীয় ধাপে আনা হয়েছে।

-এ

আগের সংবাদবঙ্গবন্ধু ভবিষ্যত বলে দিতে পারতেন: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবাংলাদেশসহ সাত দেশে বিমান চলাচল স্থগিতের সিদ্ধান্ত কুয়েতের