
ফাতেহ ডেস্ক
এবছর শতভাগ হজযাত্রীর প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই এবারের হজ অনুষ্ঠিত হবে- জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ।
আজ রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, ৭৮৮টি যোগ্য এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। ২রা মার্চ থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে। যথাসময়ে নিবন্ধন করতে হজে গমনেচ্ছুদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে ওমরা ভিসা ইস্যুকরণ সাময়িক বন্ধ রয়েছে। তবে হজে গমনেচ্ছুরা যেন নিবন্ধনে দেরি না করে সেটিও জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ সরকার সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, মুজিব শতবর্ষে অতীতের যেকোন সময়ের চেয়ে উন্নত, সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম মন্ত্রণালয়। আর হজ না হলে টাকা ফেরত পাবেন নিবন্ধনকারীরা।
-এ
