দুই শিশু হত্যায় মায়ের বিরুদ্ধে বাবার মামলা

ফাতেহ ডেস্ক

রাজধানীর গোড়ানে দুই শিশু হত্যায় মায়ের বিরুদ্ধে মামলা করেছেন বাবা।

রাজধানীর খিলগাঁও থানার গোড়ানে দুই মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে, দুই শিশুর বাবা মোজাম্মেল হক বিপ্লব বাদী হয়ে মামলা করেন।

মামলায় শিশু দুটির মা আখতারুন্নেসা পপিকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পর পরই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার সকালে, গোড়ানের একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে দুই বোন মেহজাবিন আলভী ও জান্নাতুল ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মা আখতারুন্নেসা পপিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ওই ঘরে চুরি বা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। পপির স্বামী মোজাম্মেল মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলেকট্রিকের দোকান আছে। তিনি সেখানেই থাকেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, দুই শিশুকে জবাই করে হত্যার পর আগুন ধরিয়ে দেয়া হয়।

-এ

আগের সংবাদজি কে শামীমের জামিন বাতিলের আবেদন, নথি তলব
পরবর্তি সংবাদসৌদিতে ধরপাকড় অব্যাহত, ২০ প্রিন্স আটক