
ফাতেহ ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছে মিয়ানমার সেনাবাহিনী।
গতকাল সোমবার (৯ মার্চ) এটা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে জানানো হয়, রাখাইন রাজ্যে দুই রোহিঙ্গা মুসলিম নারী নিহত হওয়ার একটি খবর প্রকাশ করায় রয়টার্স ও স্থানীয় এক আইনপ্রণেতার বিরুদ্ধে টেলিকমিউনিকেশন অ্যাক্ট ৬৬ ধারায় মামলাটি করা হয়। ওই সংবাদে সেনাবাহিনীর হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে বলা হয়।
তবে, মিয়ানমার সেনাবাহিনী দাবি করেছে, ওই দুই রোহিঙ্গা নারী তাদের গোলায় নিহত হননি।
-এ
