করোনায় নিউইয়র্কে সেনা মোতায়েন, ভারতে ৬২ আক্রান্ত

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। এমন কোনো দেশ বাকি নেই যে দেশের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ১০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত মানুষকে সেবা দিতে এবার আমেরিকার নিউইয়র্কে সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর অ্যান্ড্রু কুয়োমো।

মঙ্গলবার (১০ মার্চ) তিনি এ কথা বলেন। এ সময় গভর্নর বলেন, কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাদ্য পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। এছাড়া শহরের স্কুল পরিষ্কার করার কাজও করবে সেনাবাহিনী।

করোনা ভাইরাস তার ভয়বহতার সর্বোচ্চ মাত্রা পার করেছে। ভারতেও দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ তে দাঁড়িয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে কেরালার সব সিনেমা হল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যে সপ্তম শ্রেণি পর্যন্ত পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন। অষ্টম, নবম ও দশম শ্রেণির পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

এদিকে কেরালায় নতুন করে ৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। এরমধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। শিশুটি সম্প্রতি ইতালি থেকে এসেছিল। আক্রান্ত শিশুটিকে এর্নাকুলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

পিনারাই বিজয়ন মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, কেরালায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট ১২টি ঘটনা ঘটেছে। তিনি বলেন, মঙ্গলবার আরও ৬ জনের রক্ত পরীক্ষায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে কেরালায় মোট ১২ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

অন্যদিকে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানান, কর্নাটকে চার জনের রক্তপরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। চার জনকেই আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে।

-এ

আগের সংবাদকরোনা হটলাইনে এ পর্যন্ত ১০ হাজার কল
পরবর্তি সংবাদগরুর মূত্রের ‘হ্যান্ড স্যানিটাইজার’ বিক্রি ভারতে