বিদেশ ফেরতদের করোনা পরীক্ষা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

বিদেশ ফেরত সবাইকে নিজ দায়িত্বে পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনও ভালো আছে, আতঙ্কের কিছু নেই। আমাদের ভালো থাকার জন্য আরও সচেতন হতে হবে। বাইরে থেকে ঘরে ফেরার সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলতে হবে। এছাড়া নিজেদের ঘর-বাড়ি, কর্মস্থল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে করোনায় আক্রান্তের চেয়ে আতঙ্কিত বেশি। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্বক চেষ্টা করছে। মহামারী হলেও বাংলাদেশ এখনো ভালো আছে। তবে ভালো থাকতে হলে সচেতন থাকতে হবে। এ সময় হাত ধরতে এবং কাউকে জড়িয়ে না ধরার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

-এ

আগের সংবাদআইএস ভেবে ইরাকে বাংলাদেশিকে গুলি করে হত্যা
পরবর্তি সংবাদজামিন পেলেন খালেদা জিয়া